রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

দক্ষিণ সুরমায় সিলেট জেলা পরিষদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও দুস্থ মহিলাদের জীবন মান উন্নয়ন, কর্মসংস্থান ও কর্মদক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে পিছিয়ে পড়া নারী সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। সরকারের দেয়া সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে নারী সমাজকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, নারীদের উন্নয়ন ও স্বাবলম্বী করতে প্রশিক্ষণে বিকল্প নেই। তাই শিক্ষিত বেকার নারী সমাজকে প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান।

এডভোকেট নাসির উদ্দিন খান গতকাল ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদের উদ্যোগে নগরীর লাউয়াইস্থ আঞ্চলিক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের হলরুমে দক্ষিণ সুরমা উপজেলার গরীব ও দুস্থ মহিলাদের জীবনমান উন্নয়ন ও আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মতি ও আমাতুজ জহুরা রওশন জেবীন রুবা, আঞ্চলিক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র দক্ষিণ সুরমার সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম ।

জেলা পরিষদের সি.এ একেএম কামারুজ্জামান মাসুম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি তাহমিনা সুলতানা, ইউপি মেম্বার হালিমা বেগম, সাবিনা আক্তার আছমা, সাফিয়া বেগম, মনোয়ারা বেগম, হাসনা বেগম, হাসনা আক্তার ও আখতারুন বেগম প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit