রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে ম্যাক্সওয়েল, মার্শ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।  ভারতের বিপক্ষে আজ ঘোষিত  ওয়ানডে সিরিজের স্কোয়াডভুক্ত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তারা।

গত নভেম্বরে এক বন্ধুর ৫০তম জন্মদিনের পার্টিতে   পিছলে পড়ে পা ভেঙ্গে গিয়েছিল অল রাউন্ডার ম্যাক্সওয়েলের। ওই ঘটনায় অস্ত্রোপচার করাতে হয়েছে তার। অপরদিকে বাঁ পায়ের গোঁড়ালির দীর্ঘদিনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে  অস্ত্রোপচার করান মার্শ।

আগামী ১৭ ও ২২ মার্চ যথাক্রমে বিশাখাপত্মমও চেন্নাইয়ে ওয়ানডে  ম্যাচে অংশগ্রহনের জন্য দু’জনই মুম্বাই ফিরতে যাচ্ছেন। ওপেনার ডেভিড ওয়ার্নারকেও রাখা হয়েছে স্কোয়াডে। এই সপ্তাহে ভারতে টেস্ট সিরিজের সফরেও ছিলেন তিনি। কিন্তু হাতের কনুইয়ে  চিড় ধরা পড়ায় ফিরে গেছেন। ইনজুরির কারণে আগেভাগে দেশে ফেরা পেসার জশ হ্যাজেলউড অবশ্য  বাদ পড়েছেন।

এই বছরের শেষদিকেই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ভারতীয়  কন্ডিশন সম্পর্কে ধারনা নিতে এই সিরিজ অসিদের জন্য গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে। অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি বলেনে,‘ বিশ্বকাপের বাকী আর মাত্র সাত মাস। তাই ভারতের বিপক্ষে ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপুর্ন।’

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit