বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

এনটিনির ছেলের বলে আউট চন্দরপলের ছেলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনি তার সময়ের সমীহ জাগানো বোলারই ছিলেন। চন্দরপলের ছেলে তেজনারায়ণের মতো এত পরিচিত না হলেও এনটিনির ছেলে থান্ডো এনটিনিও ক্রিকেটেই ক্যারিয়ার গড়ার পথে আছেন। ২২ বছর বয়সী থান্ডোও বাবার মতো গতির ঝড় তুলতে পছন্দ করেন।

এই দুজনকে নিয়ে হঠাৎ আলোচনার কারণ হচ্ছে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতের একটা ঘটনা। দুই বিখ্যাত পিতার সন্তানদের এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে একটা ক্রিকেট ম্যাচ। থান্ডোর বলে আউট হয়ে গেছেন তেজনারানয়ণ।

ওয়েস্ট ইন্ডিজের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি ম্যাচে থান্ডো ছিলেন তেজনারায়ণের প্রতিপক্ষ হিসেবে। ম্যাচের অষ্টম ওভারে থান্ডো বল হাতে নিয়ে আউট করেন ২১ বল খেলে ১ রান করা তেজনারায়ণকে। নিছক প্রস্তুতি ম্যাচ হলেও এক ক্রিকেটার বাবার সন্তানের হাতে আরেক ক্রিকেটের বাবার সন্তানের শিকার হওয়াটা জন্ম দিয়েছে আলোচনার। মনে করিয়ে দিয়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ও এক সময়ের সমীহ জাগানো পেসারের সময়কার দ্বৈরথের কথা। প্রায় সমসাময়িক হওয়ায় ২২ গজে প্রতিপক্ষ হিসেবে চন্দরপল ও এনটিনির দেখা হয়েছে অনেকবারই।

এদিন তেজনারায়ণকে ফেরালেও অবশ্য বিশেষ কিছু করতে পারেননি থান্ডো। ১২ ওভার বল করে ১৫ রান দিয়ে নিয়েছেন শুধু তার উইকেটটিই।  প্রস্তুতি ম্যাচে তেজনারায়ণের দল ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ২৮৩ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে অলআউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা করে ৩১৭ রান। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকার ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit