বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

পূর্ব ইউরোপের ৯টি দেশকে যে বার্তা দিলেন বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপের ন্যাটোর সদস্য ৯ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মিলিত হন এ মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে এই ৯ দেশের নেতাদের বাইডেন বলেন, আগেও অনেকবার জানিয়েছি— ন্যাটোর প্রতিটি ইঞ্চি জমি রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাটো নিয়ে যুক্তরাষ্ট্র যা প্রতিশ্রুতি দিয়েছে তা যথাযথভাবে পালন করবে। অন্যদিকে এই ৯ দেশ ইউক্রেনকে বাড়তি সামরিক সাহায্য দেওয়ার পক্ষে কথা বলেছেন। তারা জানিয়েছে, ইউক্রেনের জন্য এটা জরুরি।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকের পর পর জানিয়েছেন, তিনি বাল্টিক দেশগুলোকে আরও সামরিক সাহায্য দেওয়ার কথাও বলেছেন।  রাষ্ট্রপ্রধানরাও বাইডেনের কাছে আহ্বান জানিয়েছেন, ‘অতিপ্রয়োজনীয় জিনিস এই দেশগুলোতে মোতায়েন করা হোক। যেমন— এয়ারস্পেস নজরদারির ব্যবস্থা, হেলিকপ্টার, অত্যাধুনিক কামান। এই দেশগুলোতে ওই সামরিক সরঞ্জাম পর্যায়ক্রমে মোতায়েন করার জন্য অনুরোধ জানান রাষ্ট্রপ্রধানরা।  

রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর বুখারেস্ট নাইন গ্রুপ তৈরি হয়। এর ফলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষে। তাই তিনি এ বৈঠকে অংশ নেননি। তবে বাইডেনের এ বৈঠকে যোগ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। এ ছাড়া রোমানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন বাইডেন।  

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করে বাইডেন বৈঠকে বলেছেন, পুতিন যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছেন, তা সঠিক সিদ্ধান্ত নয়। এটি বড় ভুল বলে মনে করেন বাইডেন।
সূত্র: ডয়েচ ভেলে  

কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit