সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

যেভাবে ইনস্টাগ্রাম রিল তৈরি করলে বেশি মানুষের কাছে পৌঁছায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাড়ির ছাদ, রেস্তোরা, সমুদ্র সৈকত, গাড়ি, শোবার ঘর; সব জায়গায় রিল বানাচ্ছেন তরুণ-তরুণীরা। কেউ বানাচ্ছেন শখের বসত আবার কেউ বানাচ্ছেন পরিচিতি লাভের জন্য। অনেকে রিল বানিয়ে হতাশায় পড়েন। তাদের রিল বেশি মানুষের কাছে পৌঁছায় না।

রিল নিয়ে বেশিরভাগ মানুষেরই একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করেন ইনস্টাগ্রাম সেলিব্রেটিদের রিল বেশি মানুষের কাছে পৌঁছায়। তবে বিষয়টি মোটেও এরকম নয়। ইনস্টাগ্রামে ফলোয়ার ৫০ হোক আর ৫০ লাখ হোক না কেন ইনস্টাগ্রামের অ্যালগরিদম সবার জন্যই সমান। তবে কী কী বিষয় অনুসরণ করলে আপনার রিল বেশি মানুষের কাছে পৌঁছাবে তার কিছু পরামর্শ নিচে দেয়া হলো।

ট্রেন্ডিং গান ব্যবহার: 
ইনস্টাগ্রামে রিল তৈরি করুন সেই সব গানে যা সেই মুহূর্তে ট্রেন্ডে রয়েছে। তবে সেই গানে অন্য কোনও ধারণা বা কনসেপ্ট নিয়ে আসতে পারলে তবেই আপানার পোস্টের রিচ এবং ভিউ বাড়বে।

ভাষায় সতর্কতা: 
কেবল বাংলা গানের উপরে রিল তৈরি করলে কিন্তু আপনার রিলের রিচ বাড়বে না! হিন্দি, ইংরেজি গানে রিল তৈরি করলে আপনার রিল অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে। ফলে আপনার ফলোয়ার সংখ্যাও বাড়বে। যেসব সুর খুব ট্রেন্ডিং, তার উপরেও রিল বানাতে পারেন। সেই রিল তথ্যমূলকও হতে পারে কিংবা বিনোদনমূলকও হতে পারে।

ভিডিওতে ক্যাপশনের ব্যবহার: 
আপনি যখন কোনো তথ্যমূলক ভিডিও শুট করবেন তখন ভিডিওতে ক্যাপশন ব্যবহার করুন। ভিডিওতে পয়েন্ট করে ক্যাপশন লেখা থাকলে দর্শক সেটি বেশি পছন্দ করে।
সব বৈশিষ্ট্যের ব্যবহার: 
ইনস্টাগ্রাম সেই ভিডিওগুলো বেশি বুস্ট করে যেগুলোতে ইনস্টাগ্রামের সব ফিচার ব্যবহার করা হয়। ফলে ভিডিওতে পোল, এসএফএক্স, ফিল্টার, গান, ক্যাপশন, স্টিকার বেশি করে ব্যবহার করুন। আপনার রিলেও বেশি ভিউ আসবে। কেবল ইনস্টাগ্রামেই নয়, ফেসবুকেও রিলগুলি শেয়ার করুন।

রিলের সংখ্যা বাড়ান: 
অনেকেই মনে করেন ভিডিওর মান যত ভাল হবে, ততই ভিউ আসবে। আর সেই ভিডিও ততই ভাইরাল হবে। তবে একটু বুদ্ধি খরচ করলে বুঝতে পারবেন, ভাল ভিডিওর থেকেও বেশি সংখ্যায় ভিডিও দেওয়ার ওপর মন দিলে আপনার ভিউ বাড়বে। প্রতিদিন একটি করে রিল দিতেই হবে। যত ভিডিও দেবেন, ততই রিচ বাড়বে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit