সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

২২৫ কোটি টাকার সার কিনবে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো) ও সৌদি আরবের কাছ থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। এতে মোট খরচ হবে ২২৫ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৭০৬ টাকা। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসংক্রান্ত দুইটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।  

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit