সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

সোনু নিগমের ওপর হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের ওপর হামলা করা হয়েছে। এতে তিনি ও তার সঙ্গীরা আক্রান্ত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুর এলাকায় তিনি আক্রান্ত হন বলে জানা গেছে। এই ঘটনায় তার বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমএনডিটিভির খবরে এই তথ্য জানা গেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু নিগম। সেসময় সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠান চলাকালে বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও।

জানা গেছে, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগাধ্যমে ভাইরাল হয়েছে।

‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত খবরে প্রত্যক্ষদর্শীদের সূত্রে বলা হয়েছে, সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে এবং সোনুর মাঝখানে চলে আসেন গায়কের দেহরক্ষী। তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এরপর সোনুকে ধরতে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। রব্বানিকে এরপর ধাক্কা মারেন অভিযুক্ত।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাত ফুট নিচে পড়ে যান তিনি। এই ঘটনায় গায়কের কোনো আঘাত লাগেনি। তবে তাকে বাঁচাতে গিয়ে দুজন আহত হয়েছেন। রব্বানি খান সোনু নিগমের গুরু ওস্তাদ গুলাম মোস্তাফা খানের ছেলে বলে জানাগেছে।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/বিকাল ৪.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit