মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

‘কখনো ভাবিনি বাইডেন ইউক্রেনে আসবেন’

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ১৯ বছর বয়সি শিক্ষার্থী ভিতালি। বাইডেনের ইউক্রেন সফরে রীতিমতো বিস্মিত এই তরুণ।

সিএনএনকে এই তরুণ জানিয়েছেন, একটি স্মরণীয় দিন এটি। আমরা নিজেদের মধ্যে বিতর্ক করতাম বাইডেন এদেশে আসবেন কিনা এ নিয়ে। আমি কখনো ভাবিনি বাইডেন ইউক্রেনে আসবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সাদর সম্ভাষণে বরণ করে নিয়েছেন ইউক্রেনবাসী। কিয়েভে পৌঁছেই ভলোদিমির জেলেনস্কিকে বুকে জড়িয়ে ধরেছেন জো বাইডেন। এতে আনন্দিত হয়েছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্টও।

ইউক্রেনের বাসিন্দা উলিয়া ইভানোভা (৪০) বলেছেন, এটা সত্যিই আমাকে অবাক করেছে। তিনি খুবই ভালো মানুষ। আমরা কল্পনাও করিনি তিনি আসবেন।

কিয়েভের একজন চিকিৎসক তেতানা জেভতুশেঙ্কো (৩০)। বাইডেনের সফর সম্পর্কে তিনি বলেন, জো বাইডেনের সফরের জন্য ইউক্রেনবাসী কৃতজ্ঞ। তিনি সরকারের সঙ্গে আলোচনা করলে অবস্থার উন্নতি হতে পারে। আশা করছি, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সহায়তা পাব আমরা।

কিয়েভের একজন আমলা অ্যান্দ্রেই কেতভ সিএনএনকে জানিয়েছেন, আমাদের আরও অস্ত্র দরকার। রাশিয়ার নিজস্ব অনেক অস্ত্র আছে, কিন্তু আমাদের নেই। আমরা খুবই খারাপ সময় অতিক্রম করছি।

কিউএনবি/অনিম/২০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit