মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

প্রাণভয়ে দুই মাস বাঙ্কারের মধ্যে ছিলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার কয়েকজন একান্ত সহকারী প্রায় দুই মাস একটি  বাঙ্কারের মধ্যে ছিলেন। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর প্রাণভয়ে এই পদক্ষেপ নিয়েছিলেন জেলেনস্কি।

গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) লন্ডনের টাইমস পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অভিযান শুরু হলে জেলেনস্কি দুই সপ্তাহের জন্য বাঙ্কারে থাকার পরিকল্পনা নেন কিন্তু পরে তিনি প্রাণভয়ে দুই মাস বাঙ্কারে অবস্থান করেন। এ সময় তাকে মারাত্মক রকমের কষ্টের মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে।

ব্রিটিশ পত্রিকাটি বলছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন সরকার দ্রুতই রাজধানী কিয়েভের বাংকোভায়া স্ট্রিটে প্রেসিডেন্ট প্রাসাদের নিচে একটি নিরাপদ আশ্রয় নির্মাণ করে। এই বাঙ্কারের চারপাশ জুড়ে এত বেশি গোপনীয়তা অবলম্বন করা হয় যে প্রেসিডেন্টের সঙ্গে যে সমস্ত কর্মকর্তা থাকতেন তাদের সবার কাছ থেকে নন-ডিসক্লোজার এগ্রিমেন্টে সই নেয়া হয়। এই চুক্তি অনুসারে কেউই প্রেসিডেন্ট জেলেনস্কির অবস্থান এবং এই বাঙ্কারের কথা প্রকাশ করতে পারবে না। 

চুক্তিতে শেল্টারের নকশা, অবস্থান, সুযোগ সুবিধা এমনকি কী খাদ্য দেয়া হয়-সে সম্পর্কিত যেকোন তথ্য প্রকাশ নিষিদ্ধ করা হয়।

ইউক্রেনের খাদ্যমন্ত্রী নিকোলাই সলস্কি টাইমসকে জানিয়েছেন, রাশিয়ার সেনারা কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গেলে বাঙ্কারের মধ্যে অবস্থান করা জেলেনস্কি এবং তার সহযোগীরা মারাত্মকভাবে ভীত হয়ে পড়েন এবং কথাবার্তা বলা কমিয়ে দেন।

সূত্র : টাইমস।

কিউএনবি/অনিম/২০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit