শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আকস্মিক কিয়েভ সফরে বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাতের পরই কিয়েভে এই আকস্মিক সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ধারণা করা হচ্ছিল যে, রাজধানী কিয়েভে গুরুত্বপূর্ণ কোনো অতিথি আসবেন। পরবর্তীতে ইউক্রেনের রাজনীতিবিদ লেসিয়া ভাসিলেনকো নিশ্চিত করেছেন যে, এই বিশেষ অতিথি আর কেউ নন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কিয়েভে পৌঁছেছেন।

এর আগে ১০ ফেব্রুয়ারি হোয়াইট হাউস জানিয়েছিল, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির ঠিক আগে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও পূর্ব ইউরোপের মিত্রদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ২০ ফেব্রুয়ারি পোল্যান্ড সফরে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে চীন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ দেয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে চীনা কোম্পানিগুলো রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে। আর এখন জানা যাচ্ছে, বেইজিং প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে।

রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে বলেও সতর্ক করেছেন অ্যান্টনি ব্লিনকেন।চীন অবশ্য রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম সরবরাহের অনুরোধ পাওয়ার কথা অস্বীকার করেছে।

শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকের পর সিবিএস নিউজের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ব্লিনকেন বলেন, বৈঠকে রাশিয়াকে চীনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি।

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit