মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম

আজ ২ কোটি ২০ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮২ Time View

ডেস্ক নিউজ : শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আজ ২০ ফেব্রুয়ারি (সোমবার)। দিনব্যাপী ২ কোটি ২০ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) অডিটোরিয়ামে কার্যক্রমের উদ্বোধন হবে। রোববার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, “৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি করপোরেশন ও মাঠ পর্যায়ে ক্যাপসুল পাঠানো হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও রেডিও এবং জাতীয় দৈনিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে।”

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সব ইমামকে মসজিদে এবং হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের মাধ্যমে সব পুরোহিতকে মন্দিরে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর জন্য ঘোষণার নির্দেশনা দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit