শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

চৌগাছায় এসএসসির ফরম পূরণের টাকা জমার পর রতন জানলো সে স্কুলেরই শিক্ষার্থী না

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ২০২৩ সালের এসএসসির ফরম পূরণের টাকা জমার পর রতন জানলো সে স্কুলেরই শিক্ষার্থী না।টাকা জমার দশদিন পর এক শিক্ষার্থীকে প্রধান শিক্ষক বলেছেন তুমি স্কুলের শিক্ষার্থীই না, পড়তে হলে তোমাকে আবার নবম শ্রেণিতে ভর্তি হতে হবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে নিরুপায় ওই শিক্ষার্থী ।ঘটনাটি ঘটেছে চৌগাছা সরকারি মডেল শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে।

১৭ ফেব্রুয়ারি বৃহ¯পতিবার ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।অভিযোগে রতন মাহমুদ বলেছে, সে একই বিদ্যালয় থেকে ২০২০ সালে জেএসসি পাশ করেছে। জেএসসিতে তার রেজিষ্ট্রেশন নম্বর ছিলো-২০১৩৬৫০০২২ এবং শ্রেণি রোল নম্বর-১০৮। দশম শ্রেণিতে আমার শ্রেণি রোল নম্বর-১৫৩। একই বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা পাশের পর ৯ম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হই। শ্রেণি রোল নম্বর ছিলো-১০৮।

২০২১ সালে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করি। ১০ম শ্রেণিতে আমার রোল নম্বর হয় ১৫৩। একজন নিয়মিত ছাত্র হিসেবে বিদ্যালয়ের সকল কার্যক্রমসহ শ্রেণি পরীক্ষা, অর্ধবার্ষিকী পরীক্ষা এবং ২০২২ সালের ১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিই। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষায় দিয়ে উত্তীর্ণ হই।এরপর বোর্ডের ফরম পূরণের জন্য ২,১১০/- টাকা জমা করি। পরবর্তীতে আমার রেজিষ্ট্রেশন কার্ড না দিয়ে বোর্ড ফিরটাকা ফেরত প্রদান করেন। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি বলেন,তুমি এই বিদ্যালয়ের ছাত্র না, পড়তে হলে তোমাকে ৯ম শ্রেণিতে ফের ভর্তি হতে হবে। আমি নিরুপায় হয়ে এই আবেদন করছি।

সে আরো জানায়, আমার বাবা ক্যান্সার আক্রান্ত, আমার মা পরের বাড়িতে কাজ করে আমার লেখাপড়ার খরচ চালান। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে ইউএনও স্যারের নিকট আবেদন জানিয়েছি। রতনের মা বেগম ফুলতুলি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী ক্যান্সারের রোগী। আমরা মুর্খ মানুষ। খুব কষ্টে ছেলেকে সাইন্সে পড়াচ্ছি। সে বিষয়ে পাশ করেছে। ফরম পূরনের টাকাও দিয়েছি। তবে পরীক্ষা দিতে না পারলে ওর এই দুই/তিন বছর কে ফিরিয়ে দেবে ?।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, রেজিষ্ট্রেশনের জন্য স্কুলের কয়েকজন শিক্ষককে দায়িত্ব দেয়া হয়। তারা আমাকে জানিয়েছেন রেজিষ্ট্রেশনের সময় ছেলেটি এলাকায় ছিলোনা। তার সাথে যোগাযোগও করা যায়নি। এজন্য এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে বোর্ডে যোগাযোগ করা হবে যেন ছেলেটি পরীক্ষায় অংশ নিতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বোর্ডে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ছেলেটি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির সকল পরীক্ষায় অংশ নিয়েছে অথচ তার রেজিষ্ট্রেশন হয়নি এটা অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষককের ব্যর্থতা। তিনি দায়িত্বও নিতে চাননি। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক নিজের ভুল স্বীকার করে বোর্ড চেয়ারম্যানের নিকট আবেদন করলেই সমাধান সম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit