শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট অবসরের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ফিরছেন স্টোকস সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭

জাদেজার ঘূর্ণিতে আড়াই দিনেই হেরে গেল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে দ্বিতীয় টেস্টে ভারতের কাছে আড়াই দিনে হেরে গেল সফরকারী অজিরা।

অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি টেস্টে প্রথম ইনিংসে লিড নিলেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের দ্বিতীয় ইনিংস। ফলে তৃতীয় দিনের মাঝপথেই ৬ উইকেটে হার মানল অস্ট্রেলিয়া। এতে সিরিজে ০-২ ব্যবধানে এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ছিল ১ রানের। আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১১৩ রানে গুটিয়ে গেলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১৫ রানের। ২৬ দশমিক ৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 

চেতশ্বর পুজারা ৩১ ও সৃকার ভরত ২৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক রোহিত শর্মা খেলেন ২০ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস।

এর আগে ১ উইকেটে ৬১ রান দিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিন ঘূর্ণিতে নাকাল হয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১১৩ রানে। ওপেনার ট্রাভিস হেড ৪৩ ও তিনে নামা মার্নাস লাবুশানে ৩৫ রানের ইনিংস খেলেন। দলের আর কেউ পৌঁছাতে পারেনি দুই অঙ্কের ঘরে।

৪২ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেছেন জাদেজা। এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

এ জয়ের ফলে চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতায় বোর্ডার-গাভাস্কার ট্রফিটা ভারতের কাছে আছে। অস্ট্রেলিয়ার সামনে আর কোনো সুযোগ নেই চলমান সিরিজটি জেতার। তাই বোর্ডার-গাভাস্কার ট্রফিটি থাকছে ভারতের কাছেই।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit