শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

‘হিং’ এর যত উপকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভারতীয় উপমহাদেশে রান্নায় হিঙের ব্যবহার বহুদিনের। তবে একেক অঞ্চলে এটি একেক নামে পরিচিত। তবে শুধু রান্নার স্বাদ বাড়ানো হিংয়ের একমাত্র কাজ নয়। শরীর ভাল রাখতেও হিং দারুণ উপকারী। ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম, কার্বোহাইড্রেটে সমৃদ্ধ হিং শরীরের অনেক সমস্যা এড়াতে সাহায্য করে। হিং আদতে সুস্বাস্থ্যের দাওয়াই।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ঋতু পরিবর্তনের সময়ে শুকনো কাশি, গলা খুসখুস, শ্বাস নিতে অসুবিধা, নাক বন্ধ থাকার সমস্যা লেগেই থাকে? নিয়মিত হিংয়ের পানি খেলে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমে। এই ঋতুবদলের সময়ে নিয়মিত খেতে পারেন এই পানীয়।

ব্যথা উপশম করে

ঋতুস্রাবের সময়ে অনেক নারীর তলপেটে অসহ্য যন্ত্রণা হয়। এই সময়ে হিংয়ের পানি খেলে ওষুধের চেয়ে দ্রুত আরাম পাবেন। মাথাব্যথা করলেও এই পানীয় খেলে আরাম পাবেন।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

যাদের উচ্চ রক্তচাপের সমস্য আছে সে সব রোগীদের রক্ত জমাট বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে। হিং রক্ত জমাট বাঁধতে দেয় না। তা ছাড়া রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও এটি বেশ উপকারী।

রান্নার সময়ে তো দিতেই পারেন হিং। তবে হিং খাওয়ার সেটাই একমাত্র উপায় নয়। হিংয়ের উপকারিতা পেতে এটি খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। অনেকেই শরীর ভাল রাখতে নিয়ম করে হিংয়ের পানি খান। কীভাবে বানাবেন সেই পানীয়?

অর্ধেক চামচ হিং গরম পানিতে মিশিয়ে নিন। রোজ সকালে খালি পেটে এই পানি খেতে পারেন। দারুণ উপকার পাবেন।

অনেকেরই শ্বাসের সমস্যা হয়। বিশেষ করে শীতে এই সমস্যা বাড়ে। কোভিডের কারণেও অনেকের ফুসফুস দুর্বল হয়ে যেতে পারে। তাদের জন্যও হিং খুব কাজের। তরকারিতে সামান্য হিং দিলে, সেটি ফুসফুসের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

শুধু খাওয়া নয়, হিং বাইরে থেকে ত্বকেরও উপকার করতে পারে। যাদের ব্রণর সমস্যা হয়, তারা মুখে হিং গোলা পানি মাখতে পারেন। পোকামাকড়ের কামড় খেলেও সেখানে লাগাতে পারেন হিং এবং আদার মিশ্রণ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit