বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

২৩ দিনের লড়াই শেষে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : ২৩ দিনের লড়াই শেষে ৩৯ বছর বয়সে মারা গেলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা নন্দমুরি তারকা রত্ন।

গতকাল শনিবার রাতে বেঙ্গালুরুর নারায়াণা হৃদয়ালয় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

গত মাসে অন্ধ্রপ্রদেশের চত্বর জেলায় একটি পদযাত্রায় অংশ নিয়েছিলেন নন্দমুরি তারকা রত্ন। ২৭ জানুয়ারির এই পদযাত্রায় হাঁটার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে কুপ্পমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছিল বেঙ্গালুরুর নারায়না হাসপাতালে। সেখানেই দীর্ঘ ২৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন নন্দমুরি তারকা। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কোমায় চলে গিয়েছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশনের সাপোর্টে।

তেলেগু অভিনেতার প্রয়াণে শোকাহত গোটা দক্ষিণ ইন্ডাস্ট্রি। চিরঞ্জীবী, মহেশ বাবু, আল্লু অর্জুনসহ একাধিক তারকা শোক প্রকাশ করে টুইট করেছেন।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অমরাবতি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা খল–অভিনেতা হিসেবে স্টেট নন্দি পুরস্কার পেয়েছেন তারকা রত্ন।

তারকা রত্ন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এন টি রামা রাওয়ের নাতি এবং টলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার নন্দামুরী মোহন কৃষ্ণের পুত্র ছিলেন। এ ছাড়া তিনি এনটি রামা রাও ও টলিউড সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণের ভাগনে।

এ কোদান্দারামি রেড্ডির পরিচালনায় ২০০২ সালে ‘ওকাতো নম্বর কুরাডু’ দিয়ে চলচ্চিত্রে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্ন। সর্বশেষ তাকে দেখা গেছে গত বছরের ‘সারধি’ এবং ‘এস ৫ নো এক্সিট’ ছবিতে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit