সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আবারও হলিউডে অনিল কাপুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : ফের হলিউডে মন দিলেন অনিল কাপুর। এবার জনপ্রিয় মার্ভেল তারকা জেরেমি রেনারের সঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অনিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা ঘোষণা করলেন অভিনেতা নিজেই। খবর আনন্দবাজার পত্রিকার। ২০০৮ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির হাত ধরে চলচ্চিত্রের আন্তর্জাতিক দুনিয়ায় পা রাখেন অনিল কাপুর।

তার পর হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা টম ক্রুজের সঙ্গে ‘মিশন ইমপসিবল: গোস্ট প্রোটোকল’ ছবিতে দেখা যায় তাকে। মার্কিন থ্রিলার সিরিজ় ‘২৪’-এ অভিনয় করেন তিনি। পরে এই সিরিজের হিন্দি সংস্করণেও মুখ্য চরিত্রে ছিলেন অনিল কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’।

এই সিরিজে অনিলের অভিনয় ইতোমধ্যে দর্শক ও সমালোচকের নজর কেড়েছে। এখানই শেষ নয়, বলিউড অভিনেতার কাজে মুগ্ধ ‘ব্যান্ডিট কুইন’খ্যাত পরিচালক শেখর কাপুর। ‘দ্য নাইট ম্যানেজার’ ওয়েব সিরিজে অনিলের প্রশংসা করে টুইট করেন পরিচালক। প্রসঙ্গত, অনিল কাপুরের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ পরিচালনা করেছিলেন শেখর কাপুর।

টুইটারে তিনি লেখেন, প্রত্যেকটা কাজের মাধ্যমে অভিনেতা হিসেবে আরও ধারালো হয়ে উঠছেন অনিল কাপুর। ওটিটি প্ল্যাটফরম তাকে অনেক নতুন ধরনের কাজের সুযোগ করে দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit