শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

পশ্চিমারা মস্কোকে ধ্বংস করে দিতে চায় : জাতিসংঘে রুশ দূত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক বছর হতে চলছে। অভিযানের পর থেকে ইউক্রেনকে  সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে দেয়া হয়েছে হাজারও নিষেধাজ্ঞা। এদিকে, পশ্চিমা শক্তিদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেঞ্জিয়া।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে নেবেঞ্জিয়া বলেন, দেশরক্ষা ব্যতীত আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। নিজেদের পরিচয় আর ভবিষ্যৎ রক্ষা করাই মস্কোর লক্ষ্য। 

বৈঠকে মিনস্ক চুক্তি ভঙ্গের জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন নেবেঞ্জিয়া। একইসঙ্গে ফ্রান্স ও জার্মানিসহ পশ্চিমাদের ওপরও যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ করেন ভ্যাসিলি নেবেঞ্জিয়া। তার দাবি, পশ্চিমারা মস্কোকে ধ্বংস করে দিতে চায়। 

প্রতিক্রিয়ায় ইউক্রেনে রাশিয়ার অভিযানকে অযৌক্তিক ও মানবতাবিরোধী আখ্যা দিয়েছেন জাতিসংঘে ফ্রান্সের প্রতিনিধি। তিনি রাশিয়ার এ যুদ্ধকে ঘৃণিত আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এখনও চলছে এ অভিযান। এ সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ অস্ত্র ও অর্থসহায়তা নিয়ে এগিয়ে। 

সূত্র : এপি

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit