শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

১৩ দিন পর আরও তিনজন জীবিত উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে শনিবারসহ (১০ ফেব্রুয়ারি) ১৩ দিন। আজও দেশটির হাতায় প্রদেশে তিনজনকে জীবিত উদ্ধার করেছে সংশ্লিষ্টরা।আল জাজিরার খবরে বলা হয়েছে, তুর্কি উদ্ধারকারীরা হাতায় প্রদেশের রাজধানী আন্তাকিয়ার কানাটলি অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপ থেকে এক শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করেছে। ১৩ দিন পর উদ্ধার হওয়া তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার উদ্ধার হওয়া তিনজন ২৯৬ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। ভুক্তভোগীরা একজন শিশু, একজন নারী ও এক পুরুষ। অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এর আগে গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) হাতায় প্রদেশের একটি ধসে পড়া ভবনের নিচে ২৬০ ঘণ্টা আটকে থাকা এক ছেলে শিশু উদ্ধার হওয়ার খবর জানায় বার্তা সংস্থা আনাদোলু। শিশুটির বয়স ১২ বছর।

তার আগে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর কাহরামানমারাস প্রদেশের দুলকাদিরোগলু জেলার একটি ধ্বংসস্তূপের নিচ থেকে আলেয়ানা ওলমেজ নামে এক কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তার বয়স ১৭। শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বর্তমানে ৪৪ হাজারের বেশি। তুরস্কের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে, দেশটিতে ৩৮ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। দুপুরের দিকে শুধু তুরস্কে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে এক হাজার ৪১৪ জন নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে চার হাজার ৪০০ জন নিহত হয়েছেন।  

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit