রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

‘ইতিহাসের সেরা মেসিকে পরের বিশ্বকাপে খেলতেই হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসিকে নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ এখন আরও উঁচুতে। পরের বিশ্বকাপ তথা ২০২৬ আসরেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ‘জাদু’ দেখতে চান অনেকে। আলবিসেলেস্তেদের বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য আনহেল দি মারিয়াও আছেন তাদের দলে। প্রিয় সতীর্থকে ‘ইতিহাসের সেরা’ উপাধিও দিয়েছেন এই জুভেন্টাস তারকা।

কাতারে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জেতার প্রায় দুই মাস পর ‘ইএসপিএন’-কে সাক্ষাৎকার দিয়েছেন দি মারিয়া। সেখানেই মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে বসতে চলা ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘তাকে (মেসিকে) পরের বিশ্বকাপে খেলতেই হবে। সে (মেসি) ইতিহাসের সেরা খেলোয়াড়। ‘

পরের বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা দেখলেও দি মারিয়া নিজে খেলবেন না বলেই জানিয়েছেন। তবে আগামী কোপা আমেরিকায় খেলার ব্যাপারে তিনি বেশ ইতিবাচক। তিনি বলেন, ‘আমি আর পরের বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখি না। তবে আগামী কোপা আমেরিকায় খেলতে পারলে আমার ভালোই লাগবে। সেখান খেলার চেষ্টা করাই এখন আমার জন্য গুরুত্বপূর্ণ। ‘

এরপর মেসি কেন ইতিহাসের সেরা এবং পরের বিশ্বকাপেও খেলবেন; সে ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন দি মারিয়া। সাবেক পিএসজি তারকা বলেন, “সাতটি ব্যালন ডি’র, বিশ্বকাপ, ফিনালিসিমা, কোপা আমেরিকা এবং বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব শিরোপা হাতে তুলেছে। সে অবশ্যই সেরা এবং তাকে সেখানে (২০২৬ বিশ্বকাপে) থাকতেই হবে

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit