বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি হরমুজ যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়: ইরানের সামরিক বাহিনী বাস্তবে ফ্লপ ‘পুষ্পা’ স্টাইল, পুলিশের জালে ৩ মাদক কারবারি মালাক্কার মডেলে হরমুজে টোল আদায়ের ছক ওমানের, বিশ্লেষকদের সংশয় রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট

ইউক্রেনে ৩০ হাজার ওয়াগনার যোদ্ধা হতাহত: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের ৩০ হাজার যোদ্ধা হতাহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধে এ গোষ্ঠীর ৯ হাজার যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করেছে হোয়াইট হাউস।

মার্কিন গোয়েন্দাদের মতে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে প্রচণ্ড যুদ্ধে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের ব্যাপক সৈন্য হতাহত হয়।

কিরবি বলেন, ভাড়াটে গোষ্ঠী গত কয়েকদিন ধরে বাখমুত ও এর আশপাশে নিজেদের বেশ প্রভাব বিস্তার করেছে। তাদের এ অর্জনে সময় লেগেছে কয়েক মাস, যা টেকসই নয়।

তিনি আরও বলেন, তারা বাখমুতে হয়ত সফল হয়েছে। কিন্তু এর বাস্তব বা কৌশলগত মূল্য নেই। কারণ ইউক্রেনীয় বাহিনী দনবাস অঞ্চল জুড়ে শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান ধরে রেখেছে। রাশিয়া ওয়াগনার যোদ্ধাদের ওপর খুব বেশি নির্ভর করছে। তাদের প্রশিক্ষণ বা সরঞ্জাম ছাড়াই যুদ্ধে পাঠানো হয়েছে বলেও জানান কিরবি।

যুক্তরাষ্ট্রের মতে, ইউক্রেনে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রায় ৫০ হাজার কর্মী রয়েছে। যার মধ্যে ১০ হাজার ঠিকাদার এবং ৪০ হাজার রাশিয়ায় দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ২ লাখ রুশ সেনা হতাহত হয়েছে। এক পরিসংখ্যান থেকে পাওয়া উপাত্তের ভিত্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit