শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

বিমানে ভারতে এলো ১২ চিতাবাঘ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ থেকে আরও ১২টি চিতাবাঘ ভারতে আনা হয়েছে। শনিবার সকালে গোয়ালিয়রের বিমানঘাঁটিতে চিতাগুলিকে নামানো হয়েছে। পরে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে সংরক্ষিত খাঁচায় উন্মুক্ত করে দেওয়া হয়। এদিকে কয়েক মাস আগেই নামিবিয়া থেকে ৮টি চিতা আনা হয়েছিল। একই উদ্যানে তাদের খাঁচায় উন্মুক্ত করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ মাসের পর আবার চিতা নিয়ে এলো ভারত সরকার।

দ্বিতীয় দফার এই ১২টি চিতাকে ভারতীয় বিমানবাহিনীর আইএএফ সি-১৭-এ বিমানযোগে নিয়ে আসা হয়। পরে চিতাগুলিকে উদ্যানে সংরক্ষিত এলাকায় খাঁচামুক্ত করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। চল্লিশের দশকে ভারতের বনভূমি থেকে বিলুপ্ত হয়ে গেছে চিতা।তাদের ফিরিয়ে আনার উদ্দেশে আফ্রিকা থেকে দফায় দফায় চিতা নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ১০০টি চিতা আনার চুক্তি করেছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয়। আগামী কয়েক বছর ধরে ধাপে ধাপে বাকি চিতাগুলিকে বিমানযোগে নিয়ে আনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit