শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

সিলেটে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৫ গুণীশিল্পী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জেলা পর্যায়ে শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলার ১৫জন গুণীশিল্পীকে আজ (১৭ ফেব্রুয়ারি) প্রদান করা হয় জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক। জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে সকাল ১১টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ৫টি ক্যাটাগরিতে প্রতি বছর ৫জন করে মোট ১৫জন গুণীশিল্পীর হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি। সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

এতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চলনায় অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণীশিল্পীগণের পক্ষে অনুভূতি জ্ঞাপন করেন আকরামুল ইসলাম ও রজত কান্তি গুপ্ত। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৯ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন আমিরুন্নেছা খাতুন (কণ্ঠসংগীত), অরিন্দম দত্ত চন্দন (নাট্যকলা), নিরঞ্জন দে (চলচ্চিত্র), ড. জফির সেতু (সৃজনশীল সংস্কৃতি গবেষক) ও সুভাষ চন্দ্র নাথ (চারুকলা); জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২০ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন আকরামুল ইসলাম (কণ্ঠসংগীত), মোঃ আফজাল হোসেন (নাট্যকলা), মোঃ আকরাম আলী (যন্ত্রসংগীত),

ড. মোস্তাক আহমাদ দীন (লোকসংস্কৃতি) ও রজত কান্তি গুপ্ত (সৃজনশীল সংগঠক) এবং জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২১ পদক প্রাপ্ত গুণীশিল্পীরা হলেন বিপ্রদাস ভট্টাচার্য (কণ্ঠসংগীত), অনিতা সিনহা (নৃত্যকলা), এ কে শেরাম (সৃজনশীল সংস্কৃতি গবেষক), রাবেয়া খাতুন দুলু (নাট্যকলা) ও দেবাশীষ বন্দোপাধ্যায় (যন্ত্রসংগীত)। সম্মাননা প্রদান আয়োজনের শুরুতেই ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস-এর শিল্পীরা। অতিথিবৃন্দের সঙ্গে সম্মাননা পদক প্রাপ্ত গুণীশিল্পীগণের গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit