শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ধারাবাহিক বন্দুক হামলা, নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ধারাবাহিক বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানায়, গুলির সব ঘটনাই ঘটেছে প্রতিবেশী টেনেসির মেমফিস থেকে প্রায় ৪৫ মাইল (৭৩ কিমি) দক্ষিণে অবস্থিত ছোট শহর আরকাবুতলার এলাকায়।

সংবাদমাধ্যমটি জানায়, নিহতদের মধ্যে তিন জনকে দু’টি বাড়ির ভেতরে, একজনকে দোকানে ও একজনের মরদেহ রাস্তায় পড়ে ছিল।

টেইট কাউন্টির ডেপুটিরা (কর্মকর্তা) সন্দেহভাজনকে আরকাবুলতা ড্যাম রোডে একটি গাড়িতে বসে থাকতে দেখেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে হেফাজতে নেওয়া হয়। সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

টেইট কাউন্টির শেরিফ অফিস জানায়, ৫২ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit