রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

রাতের আঁধারে গাছ কাটতে গিয়ে গাছচাপায় এক ব্যক্তি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : রাতের আঁধারে গাছ কাটতে গিয়ে গাছচাপায় নিহত হয়েছেন আওলাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি। থানা পুলিশকে না জানিয়েই মরদেহ তড়িঘড়ি দাফন করেছেন স্বজনরা। 

এ ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর গ্রামে। নিহতের পরিবারে বইছে গভীর শোকের মাতম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা জেলার ধামরাই উপজেলার অন্তর্গত বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর গ্রামের মো. আওলাদ হোসেন সময়ের অভাবে রাত ৮টার দিকে বড় একটি গাছ কাটতে শুরু করেন। বিধিবাম গাছটির এক-তৃতীয়াংশ কাটা বাকি থাকতেই উল্টে ওই গাছুয়ার উপর পড়ে গেলে গাছচাপা পড়ে তার মৃত্যু হয়।

ঘটনাটি ধামাচাপা দিতে থানা পুলিশকে অবহিত না করেই রাতারাতি মরদেহ দাফন করা হয়।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আলামিন হাওলাদার বলেন, কেউ পুলিশকে অবহিত করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit