শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের নতুন সময়সূচি ঘোষণা বিষখালী নদীতে মিলল ‘রাজা’ ইলিশ, বিক্রি হলো যত দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার জ্যোতিষশাস্ত্র মেনে শপথ নিচ্ছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী লালমনিরহাটে শিলাবৃষ্টিতে ঝাঝরা চালের টিন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ইয়াজউদ্দিনকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় ফেঁসে যাচ্ছেন অনেকে দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন

মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন খুলবে শনিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : মেট্রো রেলের স্টেশনের তালিকায় এবার যুক্ত হচ্ছে উত্তরা সেন্টার স্টেশন। আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে যাত্রী চলাচলের জন্য স্টেশনের দরজা খুলে দেওয়া হবে। এ নিয়ে মোট চার স্টেশনে মেট্রো রেলের যাত্রী পরিবহন করা হবে। আগামী মাসের মধ্যে ধাপে ধাপে বাকি স্টেশনগুলো উন্মুক্ত করা হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পনি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানান, প্রথমে দুটি স্টেশন খুলে দেওয়ার মাধ্যমে মেট্রে রেল চলাচল শুরু হয়। মানুষ মেট্রো রেল ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে। আগামী ১ মার্চ থেকে পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর-১০ স্টেশন খুলে দেওয়া হবে।

রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রো রেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। গত ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। মেট্রো রেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এ বছরের শেষ দিকে চালু করা হবে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালু হতে পারে। 

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit