শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

বিষখালী নদীতে মিলল ‘রাজা’ ইলিশ, বিক্রি হলো যত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিশখালী নদীতে এক জেলের জালে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ‘রাজা’ ইলিশ ধরা পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিলামে ১ লাখ ৭৬ হাজার টাকা মন হিসেবে ৭ হাজার ৯২০ টাকা দরে মাছটি ক্রয় করেন পাইকার মো. জাকির হোসেন। 

তিনি আরও বেশি দামে বিক্রি করার জন্য মাছটি ঢাকার আড়তে পাঠাবেন বলে জানান। এর আগে শুক্রবার দিবাগত রাতে বিশখালী নদী থেকে মাছটি মো. রাসেলের জালে ধরা পড়ে। পাইকার জাকির হোসেন বলেন, সকালে জেলে রাসের মিয়া ‘রাজা ইলিশ’ মাছটি বিক্রির জন্য মেসার্স মনিরা আড়তে নিয়ে আসলে সেখান থেকে নিলামের মাধ্যমে তিনি মাছটি ক্রয় করেন। মাছটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম। মাছটি তিনি ঢাকার যাত্রাবাড়ির আড়তে বিক্রির জন্য পাঠাবেন। সেখানে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

স্থানীয় জেলে ও আড়ৎদাররা বলেন, বর্তমান সময়ে বিশখালী-বলেশ্বর নদীতে সব ধরনের মাছের আকাল চলছে। জেলেদের খরচ উঠছে না। ইলিশ যা পড়ছে, সেগুলোর আকার খুব ছোট। হঠাৎ করে এমন বড় ইলিশ পাওয়ায় হাসি ফুটেছে জেলেদের। এরকম যদি মাছ সব সময় পাওয়া যায় তবে খরচ আর বেশি হবে না, এই মাছ থেকেই উঠে আসবে। 

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, শীত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় মাছগুলো উপকূলের দিকে আসতে শুরু করেছে। তাই বড় আকারের ইলিশ মাছগুলো জেলেদের জালেও ধরা পড়তে থাকে। এরকম বড় আকারের ইলিশকে আমরা রাজা ইলিশ বলে থাকি। তবে মাছের সংখ্যা কম। বর্ষায় ইলিশ মাছ বাড়বে। ভবিষ্যতে জেলেরা আরও বড় আকারের ইলিশ ধরবেন বলে তিনি আশা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit