রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপস পুতিনের সঙ্গে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার শান্তিচুক্তির প্রশ্ন উঠেছে; কিন্তু আজ পর্যন্ত একটিও আলোর মুখ দেখেনি।  যুদ্ধের বর্ষপূর্তির আগে আবারও শান্তিচুক্তির বিষয়টি জোরেশোরে আলোচনায় আসছে।  কিন্তু যুদ্ধরত দেশ দুটি নিজেদের আগের অবস্থানেই অনড় রয়েছে। 

এদিকে ক্রেমলিনের সর্বশেষ অবস্থানের প্রতিক্রিয়ায় কিয়েভ বলেছে, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ভবিষ্যৎ শান্তিচুক্তিতে দেশটির দখল করা ভূখণ্ড ছাড়ার কোনো প্রশ্নই আসে না।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এ কথা বলেছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট তার আগের অবস্থানে দৃঢ় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগেও একাধিকবার শান্তিচুক্তির শর্ত হিসেবে রাশিয়া দখলকৃত অঞ্চলের দাবি ছাড়ার প্রস্তাব দেয়।  কিন্তু বারবারই সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন জেলেনস্কি।

সাক্ষাৎকারে শান্তিচুক্তি করার ক্ষেত্রে আবারও রাশিয়ার শর্ত প্রত্যাখ্যান করে যুদ্ধবিধ্বস্ত দেশটির নেতা বলেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য ভবিষ্যতের শান্তিচুক্তিতে কোনো ইউক্রেনীয় অঞ্চল ছেড়ে দিতে রাজি হবে না কিয়েভ। জেলেনস্কির এ অবস্থান রাশিয়ার জন্য একটি বার্তা বলে উল্লেখ করেছে বিবিসি।

পশ্চিমাদের ঘনিষ্ঠ এই মিত্র বলেন, ‘যে কোনো আঞ্চলিক সমঝোতা (ছেড়ে দেওয়া) রাষ্ট্র হিসেবে আমাদের দুর্বল করে দেবে।’ ‘এটা আসলে কোনো আপসের বিষয় নয়। আমরা কেন ভয় পাই? জীবনে লাখ লাখ বার আপস করা হয়েছে।  এখন প্রশ্ন হলো— কার সঙ্গে? আপস পুতিনের সঙ্গে? না।  কারণ কোনো আস্থা নেই।’

বসন্তকালীন আক্রমণ (স্প্রিং অ্যাটাক) সম্পর্কে জেলেনস্কি বিবিসিকে বলেন, ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই আক্রমণ নিয়ে দেশটির কর্মকর্তারা আগে থেকেই সতর্ক করে আসছিলেন। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ান হামলা ইতোমধ্যে বিভিন্ন দিক থেকে শুরু হয়ে গেছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit