শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

 নোয়াখালীতে বিএনপির ৫ নেতাকর্মি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,উপজেলার কেশারপাড় ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক সজীব চৌধুরী বাবু, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সদস্য ও বিরাহিমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবদীন ওরফে হুক্কা জয়নাল, বিরাহিমপুর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জালাল, যুবদল নেতা মো.শাখাওয়াত উল্লাহ (২৩) ও আবদুল মতিন (২৮)।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।  এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিস্ফোরক মামলার আসামি ছিল।  তাদের গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit