রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

হাতিয়াতে ১০০ মণ জাটকা জব্দ   

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে.এম শাফিউল কিঞ্জল। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা মাছ জব্দ করা হয়।

তিনি আরো বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় হাতিয়া স্টেশান কমান্ডার এম রফিকুল সিপিও এর নেতৃত্বে অভিযান চালায় বিসিজি স্টেশান কোস্টগার্ড হাতিয়া। এ সময় একটি ইঞ্জিন চালিত ফিশিং কেরিং বোটে তল্লাশী চালিয়ে ১০০ মণ জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোট ও মাঝিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit