রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

গোপালপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৯ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর (আজিমনগর) রেলওয়ে স্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রানা (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে এঘটনা ঘটে। সে উপজেলার সাতপুকুরিয়া গ্রামের রায়হান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রানা বিকালে আজিমনগর স্টেশনে লাইন পার হয়ে প্লাটফর্মে উঠার সময় টুঙ্গিপাড়া গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে প্লাটফর্মের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

উল্লেখ দীর্ঘ দিন ধরে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে স্টেশন মাষ্টার না থাকার কারনে ও সিগনাল বাতি না জ্বলায় রেলে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে দুই জনের মৃত্যু হয়েছে।  এছাড়া সম্প্রতি এক সাথে তিন জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনানএড়াতে অতি সত্বর স্টেশনে স্টেশন মাষ্টার নিয়োগের জোর দাবি জানিয়েছেন এলাকা বাসি।

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit