রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দুর্গাপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে সেচের পানিতে পড়ে নুসাইফা নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌর শহরের বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. মোশারফ হোসেনের কন্যা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সবাই ঘরে কাজে ব্যস্ত ছিলো এ সময় নুসাইফা উঠানেই খেলা করছিলো। হঠাৎ শিশু নুসাইফাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পাশের ধান ক্ষেতে সেচের পানিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার বড় বোন সাবিনা আক্তার। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারা ফেরদৌস শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান মিয়া জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit