রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পণ্য নিয়ে উধাওয়ের ২১দিন পর ট্রাকসহ তিনজন আটক

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পণ্য লোড নিয়ে গন্তব্যে না পৌছিয়ে উধাও হওয়ার ২১দিন পর ট্রাকসহ পণ্য উদ্ধার। এঘটনায় ট্রাকের চালক আনিছার মন্ডল ও ট্রাক মালিক আল ইমরানসহ তিন জনকে আটক পুলিশ। মঙ্গলবার ভোররাতে বগুড়া ও গাইবান্ধায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটক ট্রাক মালিক ও চালকের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। এছাড়া ভুট্টা ক্রেতা সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, গত ২৫ শে জানুয়ারী রানা ট্রেডার্স এর মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যাক্তির সাড়ে ১৫টন ভুট্টা হিলি স্থলবন্দর থেকে লোড নেয় ওই ট্রাক চালক আনিছার। ঢাকা আন্তজেলা ট্রান্সপোর্ট এর মাধ্যমে ভুট্টাগুলো নিয়ে ঢাকার সাভারের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল ট্রাকটির। কিন্তু গন্তব্যে না পৌছিয়ে সেই ভুট্টাগুলি নিয়ে লাপাত্তা হয় ট্রাকটি। বিষয়টি আমাদের নিকট জানালে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাকচালক ও মালিককে সনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে বগুড়ার মোকামতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ট্রাক উদ্ধারসহ ট্রাকের মালিক ও চালককে আটক করি। তাদের দেওয়া স্বিকারোক্তি মোতাবেক উধাও হওয়া ৭হাজার ৮শ কেজি ভুট্টা উদ্ধারসহ ক্রেতাকে আটক করি। তারা ভুয়া নাম্বার প্লেট লাগিয়ে বন্দর থেকে ভুট্টা লোড করে নিয়ে বাহিরে সেই নাম্বার প্লেট খুলে ফেলে। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বাকি মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit