রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

শুটিংয়ে আহত শাকিব খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। 

সোমবার বিকালে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি।

আহতাবস্থায় সঙ্গে সঙ্গে শাকিবকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার শেষে বাসায় ফিরেছেন তিনি।

শাকিব খানের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ‘আগুন’ সিনেমার নায়িকা জাহারা মিতু।

তিনি বলেন, ‘আমি গতকাল শুটিংয়ে ছিলাম না। ইউনিটের মানুষের কাছ থেকে শুনেছি শাকিব খান শুটিংয়ে আঘাত পেয়েছেন।’   

এদিকে শাকিবের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমে জানান, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

জানা যায়, সোমবার এ সিনেমার শেষ অংশের শুটিং হয়েছে। বাকি আছে শুধু দুটি গানের শুটিং। এদিকে আগামী ঈদে ‘আগুন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আরও শাকিব-জাহারা মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজসহ অনেকে।

কিউএনবি/অনিমা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit