বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত, অসহায়, স্বজনহারা ও ঘরছাড়া মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন হলিউড কুইন অ্যাঞ্জেলিনা জোলি। শনিবার এ আহ্বান জানান তিনি। খবর ইয়েনি সাফাকের।

ইনস্টাগ্রামে তুরস্ক-সিরিয়ার বেশ কিছু ছবি পোস্ট করে অ্যাঞ্জেলিনা লেখেন, তুরস্ক সিরিয়ার মানুষের জন্য আমার হৃদয় ব্যথিত হয়ে উঠেছে। অকল্পনীয় কষ্টে দিনযাপন করছেন দেশ দুটির মানুষেরা। 

অ্যাঞ্জেলিনা জানান, তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন তিনি। অন্যদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। 

ওই পোস্টে অর্থসহায়তার লিংকও শেয়ার করেছেন জোলি। যে কোনো ব্যক্তি লিংকে যোগাযোগ করে টাকা পাঠাতে পারবেন। 

গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্ক ও সিরিয়া। এর পর আরও কয়েক ধাপে ভূমিকম্প আঘাত হানে সেখানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজারে। 

এদিকে নিখোঁজদের উদ্ধারে এখনও চলছে উদ্ধারকাজ। তুরস্কের সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে এসেছে। এর মধ্যেই মানবিকতার আবেদন নিয়ে এগিয়ে এলেন হলিউড নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit