সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নিপাহ ভাইরাস চিকিৎসায় বক্ষব্যাধি হাসপাতালে ইউনিট করা হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ‘সারা দেশে নিপাহ ভাইরাস নিয়ন্ত্রণে আছে’ মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নতুন কোনো রোগী এখন আর পাওয়া যাচ্ছে না। তবে এই রোগের চিকিৎসায় বক্ষব্যাধি হাসপাতালে একটা ইউনিট করা হয়েছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিপাহ ভাইরাস পরিস্থিতিসহ স্বাস্থ্যসেবাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী নারীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ প্রসঙ্গে বলেন, আগামী সেপ্টেম্বরে দেশের ১০-১৫ বছর বয়সী কিশোরীকে জরায়ু মুখ ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া হবে। এর ফলে আজীবন জরায়ু মুখ ক্যান্সার থেকে মুক্ত থাকা সম্ভব হবে। তিনি আরও বলেন, ইউনিভার্সেল হেলথ কাভারেজের আওতায় প্রাথমিক পর্যায়ে দেশের ছয়টি জেলার মোট ১৫ লাখ পরিবারকে ৫০ হাজার টাকা সমমূল্যের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। জেলা ছয়টি হলো বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও ঢাকা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit