রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম

কাজ ভালো না হলে কেউ দেখবে না: স্পর্শিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নিয়মিত কাজ করছেন টিভি সিনেমা ও ওটিটিতে। দর্শক মহলে নিজের অভিনয়ের জন্য প্রশংসাও পাচ্ছেন। তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** অভিনয় নিয়ে খুব বেশি ব্যস্ততা নেই। তবে একেবারেই অবসর নই। কয়েকটি কাজ করেছি এর মধ্যে। ‘এখানে নোঙর’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছি। এতে একজন সারেংয়ের বউয়ের চরিত্রে অভিনয় করেছি। তার আগে একটি একক নাটকের শুটিং শেষ করেছি। নাম ‘হেলিকপ্টার’। আরও কয়েকটি কাজের কথা চলছে। সব চূড়ান্ত হলে শুটিং শুরু করব।

* ওয়েবে আপনিও কাজ করছেন। এ মাধ্যমের প্রতি আগ্রহ কেমন?

** আসলে সবার কিন্তু ফোকাস কাজের দিকে। দর্শকের কথা ধরুন, তারা ভালো কাজটিই খোঁজেন। শিল্পীরা যদি ভালো কাজ করেন তবে দর্শক সেটি দেখবেন এবং প্রশংসা করবেন। অন্যদিকে শিল্পীরাও চায় যেখানে ভালো কাজ হয় সেখানে নিজেকে মনোনিবেশ করতে। আমি বলব শুধু ওয়েবই নয় টেলিভিশন কিংবা সিনেমা যেখানেই ভালো কাজ হোক এতে শিল্পী-দর্শক সবারই আগ্রহ থাকবে। এটা সত্যি, এখন কমবেশি সবাই ওয়েবের প্রতি আগ্রহ দেখাচ্ছে।

* আপনার অভিনীত সিনেমার খবর কী?

** মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত দুটি সিনেমার শুটিং শেষ করেছি। এর মধ্যে ‘ফিরে দেখা’ নামে একটি সিনেমা পরিচালনা করেছেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। ‘ক্ষমা নেই’ নামে অন্য সিনেমাটি নির্মাণ করেছেন জেড এইচ মিন্টু। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। এমন গল্পে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

* সিনেমা, টিভি নাটক কিংবা ওটিটি-এ তিন মাধ্যমে কাজ করার ক্ষেত্রে কোনো ভিন্নতা লক্ষ করেন?

** আসলে একটি কাজের প্রথম শর্ত হচ্ছে কাজটি অবশ্যই ভালো হতে হবে। যে মাধ্যমেই প্রচার হোক আপনার কাজ যদি ভালো না হয় সেটা কেউ দেখবে না। সে দৃষ্টিকোণ থেকে বলব, আমি আমার কাজের প্রতি সম্পূর্ণ ডেডিকেটেড। গল্প ও চরিত্র নিয়ে আমি ভাবি। আমি মনে করি প্রচারের সব মাধ্যমেই দর্শক আছেন এবং তারা তাদের পছন্দের কাজই খোঁজেন। আমি মূলত ভালো কাজ করতে চাই এবং সেটাই খুঁজি।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit