সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলেন শেল্‌টেকের ব্যবস্থাপনা পরিচালক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ব্যবসা সম্প্র্রসারণ, অর্থনীতির বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য লিডারশিপ ক্যাটাগরিতে ‘সেরা অনুপ্রেরণামূলক তরুণ ব্যবসায়িক নেতা’ হিসেবে পুরস্কার পেয়েছেন শেল্‌টেক্‌ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ। 

দক্ষ উদ্যোক্তা হিসেবে নেতৃত্বগুণ, পণ্য উৎপাদন ও বিতরণে প্রযুক্তি সংযোজন এবং অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখার অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

শেল্‌টেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ৩৫ বছরের বেশি সময় ধরে রাজধানী ঢাকায় পরিকল্পিত আবাসন ব্যবস্থা বাস্তবায়নে ব্যবসা করছে শেল্‌টেক্‌। শেল্‌টেক্‌ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ একই সঙ্গে এনভয় লিগ্যাসি গ্রুপ এবং এনভয় টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি বিজিএমইএ এবং এমসিসিআই ঢাকার পরিচালক।

যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন ১০ বছর ধরে গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন শিল্প ও পণ্যভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড দিয়ে আসছে।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit