শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

সিলেটে কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে সনিয়া বেগম (২০) নামে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার দুপুরে শেখঘাট খুলিয়াটুলার নীলিমা আবাসিক এলাকার ১৪ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সনিয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের সেলিম মিয়ার মেয়ে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

পরিবার জানায়, হঠাৎ করে সনিয়ার বাবা অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তখন বাড়িতে শুধু সনিয়া আর তার ভাবি ছিল। দুপুরে সনিয়ার সাড়া না পেয়ে তার ভাবি কক্ষে ঢুকলে সনিয়ার গলাকাটা লাশ দেখতে পায়। পরে পরিবারের সদস্যদের জানালে তারা পুলিশকে খবর দিলে দুপুর পৌনে ১টার দিকে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি কাঁচি জব্দ করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করছি এটি হত্যাকাণ্ড। গলায় গভীর কাটা ক্ষত রয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে একজনকে সন্দেহ করছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit