ডেস্ক নিউজ : রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারার সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার এবং শান্তি রক্ষায় নীতিগতভাবেই রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়া কার্যকরি ভূমিকা রাখতে চায়।’
আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা শুধুমাত্র ন্যায়বিচার নিশ্চিতে নয়, বরং বিশ্বের যে কোনো প্রান্তে গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়া সোচ্চার থাকবে বলেও জানান তিনি। তিনি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০