সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

ইইউর জন্য যুক্তরাজ্য গোপন পরিকল্পনা করছে : ব্লুমবার্গ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্যক্তিগতভাবে তার মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, তারা যেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উপায় বের করেন। ২০২০ সালে ব্রেক্সিটের পর থেকে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গ শনিবার জানিয়েছে, বাণিজ্য, শক্তি এবং আন্তর্জাতিক মানসহ প্রতিরক্ষা, অভিবাসন এবং অর্থনীতির মতো ক্ষেত্রে লন্ডন ও ব্রাসেলসের মধ্যে সম্পর্ক বাড়ানোর জন্য বর্তমানে ১০ ডাউনিং স্ট্রিটে পরিকল্পনা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ মন্ত্রী, কূটনীতিক ও কর্মকর্তারা বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা সংঘাতের ক্ষতিপূরণের জন্য একটি সমঝোতা প্রস্তুত করা হচ্ছে। সেখানে লন্ডন কিয়েভ কর্তৃপক্ষের অন্যতম সমর্থকদের মধ্যে রয়েছে।

আগামী দিনগুলোতে সুনাকের সরকার উত্তর আয়ারল্যান্ডের জন্য ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য ব্যবস্থা নিয়ে ইইউর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের সমাধান ঘোষণার আশা করছে। লন্ডনের পরিকল্পনা হলো, এই উন্নয়নকে পুঁজি করা এবং ২৭ সদস্যের ব্লকের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করার জন্য এটিকে ভিত্তি করা।

আরেক কর্মকর্তার মতে, সুনাকের অধস্তনরা তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে ‘ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ এবং সুরক্ষাবাদের আরো বিপজ্জনক বিশ্বে’ মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা যুক্তরাজ্যের জন্য একেবারে অপরিহার্য। লন্ডন এবং ব্রাসেলস একসঙ্গে অর্থনৈতিক অস্থিরতা এবং রাশিয়া ও চীন সৃষ্ট হুমকি আরো কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit