রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দুর্গাপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিমদের কম্বল বিতরণ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সর্বস্তরের অংশগ্রহনে দোয়া পরিচালনা করেন ফজলুল উলুম কারিমীয়া মাদরাসার খতিব মাওলানা জাকারিয়া আল হোসাইন।যুগান্তর পত্রিকার দুই যুগ পুর্তি উপলক্ষে উপজেলা স্বজন সমাবেশ এর উদ্দ্যেগে ৩ দিন ব্যাপি কর্মসুচীর মধ্যে আজ শেষ দিনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এতিমদের মাঝে কম্বল বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এর আগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বাদ জুম্মা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, শনিবার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সর্বজনের অংশগ্রহনে কেক কাটা ও আলোচনা সভা এবং রোববার শেষ দিনে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।এ সময় অন্যদের মধ্যে দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান জনি, প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদার, স্বজন সদস্য প্রভাষক রুহুল আমীন, সাংস্কৃতিক ব্যক্তিত বীরেশ্বর চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, ফজলুল উলুম কারিমীয়া মাদরাসার খতিব মাওলানা জাকারিয়া আল হোসাইন, সাংবাদিক আল নোমান শান্ত, আবিদ হাসান বাপ্পি, মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া, যুগান্তর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন সহ অন্যান্য সাংবাদিকগন ও সামাজিক ব্যক্তিত্বগন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিবছরই যুগান্তর একটু ভিন্ন আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে থাকে। যুগান্তর বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আমাদের পথিকৃত। যুগান্তরের স্বজন সমাবেশ, নারী পাতা, শিক্ষা পাতা ও ধর্মীও পাতা গুলো অন্য পত্রিকার চেয়ে একটু ভিন্ন। যুগান্তর এগিয়ে যাক, যুগান্তর কে শুভকামনা।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit