বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

১২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ২ বছরের শিশুকে জীবিত উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৬ষ্ঠ দিনেও প্রাণের অস্তিত্ব মিলছে ধ্বংসস্তূপের নিচে। অনেক অলৌকিক ঘটনা সামনে আসছে।

এ পর্যন্ত দুই দেশে মৃত্যু বেড়ে ৩০ হাজার ছাড়িয়েছে। প্রায় ১০ হাজার ভবনধসে পড়েছে। শত শত আফটারশক হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ভোরে ও দুপুরে ৭.৮ ও ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের হাতায় প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে দুই বছর বয়সি শিশুকে উদ্ধারের সময় জনতা হাততালি দেয় ও উল্লাস করে। ভূমিকম্পের প্রায় ১২২ ঘণ্টা পর শিশুটিকে জীবিত পাওয়া যায়।

হিমশীতল আবহাওয়া সত্ত্বেও হাজার হাজার উদ্ধারকর্মী এখনো সমতল এলাকাগুলোর মধ্য দিয়ে ছুটছেন। এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকে রয়েছেন এবং বাঁচার আশা করছেন বলে মনে করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit