রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

এইচএসসি পাশ করা শিক্ষার্থীর চেয়ে স্নাতকে আসন বেশি আছে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : এবার উচ্চমাধ্যমিক ও সমমান (এইচএসসি) পরীক্ষায় যারা পাশ করেছে, তার চাইতে স্নাতকে আসন সংখ্যা বেশি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

তিনি শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি যারা পাশ করে, কেউ কেউ বিভিন্ন পেশাগত যে শিক্ষা সেখানে ভর্তি হবেন। কেউ চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে, কেউ আইন বিভাগে যান। অনেকেই আছে যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়েও যান। এছাড়া সারা দেশে ২২৫৭টি কলেজ আছে, সেখানেও উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা যান। কেউ কেউ কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হন। সব মিলিয়ে পাশ করার চাইতে আসন সংখ্যা বেশি রয়েছে।’ 

এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সারা দেশে বিএনপি অরাজকতা তৈরি করছে। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে, বঙ্গবন্ধুর আদর্শের মানুষেরা আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শান্তি সমাবেশ করছে। যারা শান্তি নষ্ট করছ, তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।’

বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, জেলা প্রশাসক কামরুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit