রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রজাপতি ভালোবাসা মেয়েটিও হারিয়ে যাওয়ার পথে!

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের দক্ষিণাঞ্চলীয় এলাকার একটি বহুতল ভবন। যেখানে ১৫ টি অ্যাপার্টমেন্ট থেকে এখন পর্যন্ত মাত্র ৩ জনকে জীবিত উদ্ধার করা গেছে।

ওই ভবনের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন ১৯ বছরের তরুণী সাইয়েদা ওকান। তার জানালায় ছিল একটি প্রজাপতি আঁকা পর্দা। ইস্কেনদেরুন শহরের সাইয়েদাকে খুঁজতে এসেছে তারই বন্ধু দামলা। ধসে পড়া ভবনটির সামনে দাঁড়িয়ে দামলা বলছিলেন, ‌‘এটাই সাইয়েদার কক্ষ।’ তিনি এখন আশা করে আছেন ফিরবেন তার প্রিয় বন্ধু।

দামলা জানিয়েছেন, ‘আমরা দুজনেই প্রজাপতি ভালোবাসতাম।’ এইটুকু বলতেই তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল। এরপর ফোন থেকে বের করে দেখান সাইয়েদার জন্মদিনের ছবি। সে অনুষ্ঠানও সাজানো ছিল প্রজাপতির ঢঙে।

ওই ভবনের বাকি ১৪ ফ্ল্যাটের বাসিন্দাদের গল্পও এমন করুণ। তবুও প্রিয় জনরা অপেক্ষায় আছেন এখনো যদি অলৌকিক কিছু ঘটে। যদিও বাস্তবতা বলছে, এখন আটকে পড়া কারো বেঁচে ফেরার আশা একেবারেই ক্ষীণ।

তবে সাইয়েদার এক প্রতিবেশী দাবি করেছেন, ভেঙে পড়া দেয়ালের ওপার থেকে শুক্রবারও তার সাইয়েদার সাথে কথা হয়েছিল। সাইয়েদা তাকে জানিয়েছেন, তিনি ভালো আছেন। তবে উদ্ধারকারী বলছেন, এমনটা আসলে মানুষের মনের ভুল, বাস্তবে এটা ঘটার সম্ভাবনা খুব কম।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit