রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ধর্ষণ মামলায় জামিন পেয়ে ফের জাতীয় দলে লামিচানে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে ধর্ষণের অভিযোগে জেল খেটে জামিনে বের হয়ে জাতীয় দলে ফিরলেন নেপালের তারকা ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে। নভেম্বরে কারাগারে যাওয়ার পর গত মাসে জামিনে মুক্ত হন তিনি। জামিন পাওয়ার পর এই ২২ বছর বয়সী লেগ স্পিনারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। পরে তাকে অনুশীলন ক্যাম্পে ডাকা হয়। 

যদিও লামিচানেকে জাতীয় দলে ফেরানোয় নেপালে ব্যাপক বিতর্ক এবং প্রতিবাদ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে নেপালের কীর্তিপুরে শুরু হবে স্কটল্যান্ড ও নামিবিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। যেটা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ। এই সিরিজ উপলক্ষেই দলে ফেরানো হয়েছে নেপালের সবচেয়ে বড় ক্রিকেট তারকা লামিচানেকে। এর প্রতিবাদে নেপালের ক্রিকেটপ্রেমীরা ত্রিদেশীয় সিরিজ বয়কটের ডাকও দিয়েছেন।

টুর্নামেন্টের অন্য দুই দল স্কটল্যান্ড ও নামিবিয়ার পক্ষ থেকে লামিচানেকে নিয়ে বিবৃতিও দেওয়া হয়! বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ানো লামিচানে এখন নিজ দেশেই অজনপ্রিয়! এই লেগ স্পিনারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ব্যাখ্যা করেছেন সিএএনের মহাব্যবস্থাপক বৃতান্ত খানাল। তিনি ক্রিকইনফোকে বলেছেন, আদালতের নির্দেশিত সকল শর্ত মেনেই লামিচানেকে ফেরানো হয়েছে।

বৃতান্ত আরও বলেন, নেপালের হয়ে দেশের বাইরে খেলতে যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন নেপালের এক কিশোরী। ওই সময় এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করেছিলেন লামিচানে। সূত্র : ইএসপিএন ও দ্য হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit