রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কাশ্মীরে লিথিয়াম খনির সন্ধান, বিশ্বে সপ্তম ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরে প্রথমবারের মতো লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর ফলে লিথিয়ামের পরিমাণের দিক দিয়ে পৃথিবীর সর্বমোটের সাড়ে ৫ পাঁচ শতাংশের মালিকানা নিয়ে ভারত সপ্তম অবস্থানে চলে গেছে বলেও দাবি করা হয়। খবর এনডিটিভি ও বিবিসির।

সাধারণত বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি তৈরিতে মূল্যবান ধাতব লিথিয়ামের ব্যবহার হয়। দেশটির কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতে এই প্রথম কোনও লিথিয়াম খনির খোঁজ মিলেছে। জম্মু-কাশ্মীরে রয়েছে এই খনি। কমপক্ষে ৫ দশমিক ৯ মিলিয়ন বা ৫০ লাখ টনেরও বেশি লিথিয়াম মজুত রয়েছে ওই খনিতে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় লিথিয়াম

বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় খনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রথম দেশে লিথিয়াম সম্পদের খোঁজ পেয়েছে। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলের খনিতে মজুত রয়েছে ৫০ লাখ টনেরও বেশি লিথিয়াম। কেন্দ্রের তরফে আরও জানানো হয়, ৫১টি মিনারেল ব্লক, যার মধ্যে লিথিয়াম ও সোনা রয়েছে, তা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে।

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, ৫১টি মিনারেল ব্লকের মধ্যে ৫টি ব্লক সোনার এবং বাকি ব্লকগুলিতে অন্যান্য খনিজ উপাদান, যার মধ্যে পটাশ, মলিবডেনাম, বেস মেটাল ইত্যাদি পাওয়া গেছে। জম্মু-কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলঙ্গানা মিলিয়ে মোট ১১টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গেছে। ২০১৮-১৯ সাল থেকে এখনও অবধি জিএসআই খনন করে এই ব্লকগুলি চিহ্নিত করেছে।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit