রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

চেলসিতেই থাকছেন থিয়াগো সিলভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সেই তারুণ্যের মতোই পারফরর্ম করে চলেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। ৩৮ বছর বয়সী এই তারকাকে তাই হারাতে চায় না ইংলিশ ক্লাব চেলসি। আরও এক মৌসুম স্ট্যামফোর্ড ব্রিজেই থাকবেন তিনি। থিয়াগো সিলভার সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে চেলসি। ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে খেলবেন ব্রাজিল অধিনায়ক।

থিয়াগো সিলভার পেশাদার ক্যারিয়ার শুরু ২০০২ সালে। ফ্লুমিনেন্সের একাডেমিতে তার ফুটবল শিক্ষার শুরু। খেলেছেন ক্লাবটির যুব দলেও। সেখান থেকে ২০০৯ সালে তিনি পাড়ি জমান এসি মিলানে। ইতালি থেকে ২০১২ সালে নাম লেখান ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানেই কেটেছে তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সময়। এরপর শুরু চেলসি অধ্যায়।

২০২০ সালে পিএসজি থেকে চেলসিতে নাম লেখান সিলভা। এই ক্লাবের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০৬ ম্যাচ। চেলসির জার্সিতে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। নতুন চুক্তি স্বাক্ষর করে এই সেন্টার-ব্যাক বললেন, ‘এখানে যখন প্রথম চুক্তি স্বাক্ষর করেছিলাম, তা ছিল স্রেফ এক বছরের জন্য। এখন তা চার বছর হয়ে গেল! তখন আমি এমন কিছু ভাবতেও পারিনি। তবে এখন আমার জন্য নতুন চুক্তি স্বাক্ষর করা ও চেলসিতে থেকে যাওয়া দারুণ স্পেশাল।’

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit