রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মলম লাগিয়ে জরিমানা গুনলেন জাদেজা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চলার সময় মাঠের মধ্যেই আঙুলে মলম লাগাতে দেখা যায় ভারতীঢ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সেই জন্য ভারতীয় এই অলরাউন্ডারকে শাস্তির মুখোমুখী করেছে আইসিসি। 

জাদেজার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ডিমেরিট পয়েন্টও যোগ হয়ে তার নামের পাশে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বল করার সময় মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজকে দেখা যায় জাদেজাকে মলমের মতো কিছু দিতে। সেই নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রশ্ন ওঠে। বল বিকৃত করা হচ্ছে কি না সে প্রশ্নও তোলা হয়।

টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে একাই শেষ ধসিয়ে দেন জাদেজা। ৫ উইকেট নেন তিনি। চোট সারিয়ে পাঁচ মাস পর মাঠে নেমেছেন জাদেজা। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। 

আইসিসি জানিয়েছে, আম্পায়ারের কাছ থেকে অনুমতি না নিয়েই খেলার মধ্যে মলম লাগানোর জন্যই শাস্তি দেওয়া হয়েছে জাজেদাকে।

জাদেজার বিরুদ্ধে বল বিকৃত করার কোনও অভিযোগ করেনি আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, মাঠের আম্পায়ারকে জিজ্ঞেস করে তবেই আঙুলে মলম লাগানো উচিত ছিল জাদেজার। সেটা না করার জন্যই শাস্তি দেওয়া হলে ভারতীয় অলরাউন্ডারকে। জাদেজা এই শাস্তি মেনে নিয়েছেন। সেই কারণে এই ঘটনার আর কোনও তদন্ত হবে না। ম্যাচ রেফারি মেনে নিয়েছেন যে ব্যথা কমানোর জন্যই মলম লাগিয়েছিলেন জাদেজা। এর ফলে বল বিকৃত হয়নি।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit