রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সামাজিক মাধ্যমে ভাইরাল ‘ফুচকাওয়ালা মোদি’

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্য কুইন্টসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একই রকম দেখতে ও জন্মস্থান একই রাজ্য হওয়ায় অনেকে মজা করে ওই ব্যক্তিকে ‘জুনিয়র মোদি’ বলে আখ্যা দিয়েছেন। কারণ, মোদির মতো একই রকমের সাদা চুল, ছাঁটা দাড়ি, কুর্তা-পায়জামা ও গেরুয়া রঙের কোট পরা অবস্থায় দেখা গেছে তাকে। 

পেশায় ফুচকা বিক্রেতা ওই ব্যক্তির নাম অনিল ভাই খাট্টার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফুচকা বিক্রেতা অনিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো একেবারে সাদা পাঞ্জাবি পরেছেন। সঙ্গে আবার মোদির মতো গেরুয়া রঙের কোটও পরেছেন। এরকম পোশাক পরে একের পর এক ভেলপুরি, বাস্কেট চাট, দই ফুচকা, পানিপুরি (ফুচকা) তৈরি করে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন তিনি। অনিল ভাই খাট্টারের দোকানের নাম তুলসী ফুচকা স্টল। গুজরাটের বল্লভ বিদ্যানগরে ফুচকার দোকান চালান তিনি।

১৫ বছর বয়স থেকে এই পেশার সঙ্গে যুক্ত অনিল ভাই। লোকে তাকে ‘মোদি ফুচকাওয়ালা’ নামেই চেনেন। তার অভিমত, ‘মোদিজি ছিলেন একজন চা-ওয়ালা, আর আমি একজন ফুচকাওয়ালা’।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit