রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এমিরেটসকে উড়িয়ে ফাইনালে গালফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (১০ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান করে এমিরেটস। রান তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে ও ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গালফ। সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ডেজার্টের মুখোমুখি হবে গালফ।

গালফের হয়ে ৫৬ বলে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন ভিন্স। ওপেনিংয়ে নেমে তিনি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ভিন্সের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ১টি ছয়ে। এ ছাড়া ক্রিস লিন করেন ২৪ রান। এমিরেটসের হয়ে ২টি করে উইকেট নেন ফজল হক ফারুকী ও রশিদ খান।

এর আগে অধিনায়ক কাইরন পোলার্ডের ফিফটিতে ভর করে ১৬৮ রানের লক্ষ্য দেয় এমিরেটস। ৩৫ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন পোলার্ড। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ৩১ ও নিকোলাস পুরান করেন ২৯ রান। গালফের হয়ে ডেভিড ভিসা ও ক্রিস জর্দান নেন সর্বোচ্চ ২টি করে উইকেট। দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন ভিন্স।

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit